ঢাকা, মঙ্গলবার ১০ই মার্চ ২০২৬ , || ফাল্গুন ২৫ ১৪৩২

আইসিএবির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে শুভাশীষ বোস এর যোগদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : দুপুর ০১:০৪:৩০ শুক্রবার ৪ঠা ডিসেম্বর ২০২০

আইসিএবির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে শুভাশীষ বোস এর যোগদান

শুভাশীষ বোস, বাংলাদেশ সরকারের সাবেক উর্ধ্বতন সচিব, দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন। গত ১ ডিসেম্বর আইসিএবি পর্ষদ তার যোগদান নিশ্চিত করেন। 

আইসিএবিতে যোগদানের আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন সচিব হিসাবে অবসর লাভ করেন।  এর আগে বস্ত্র ও পাট মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন। 

তিনি ১৯৮২ সালের বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর সদস্য। দীর্ঘ ১৭ বছর তিনি বিভিন্ন পদে সরকারের কর বিভাগে কর্মরত ছিলেন।

আরকে//