ঢাকা, মঙ্গলবার ১০ই মার্চ ২০২৬ , || ফাল্গুন ২৫ ১৪৩২

নির্বাচনের প্রস্তুতিতে বিদেশি কূটনীতিকরা সন্তোষ প্রকাশ করেছেন: সিইসি

প্রকাশিত : রাত ১০:০৫:৪৯ শুক্রবার ৪ঠা ডিসেম্বর ২০২০

নির্বাচনের প্রস্তুতিতে বিদেশি কূটনীতিকরা সন্তোষ প্রকাশ করেছেন: সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানার পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকরা তাদের সর্বোচ্চ আস্থা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন।

রোববার দুপুর সোয়া বারোটায় রাজধানীর গুলশানে অবস্থিত দ্যা ওয়েস্টিনে বাংলাদেশে অবস্থিত দূতাবাস ও মিশনে কর্মরত সকল বিদেশী কূটনীতিকের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।