মঙ্গলবার ১০ই মার্চ ২০২৬

চট্টগ্রামে তারেক রহমানের সমাবেশে জনস্রোত

একুশে টেলিভিশন

প্রকাশিত : রাত ১০:০৯:১২ শুক্রবার ৪ঠা ডিসেম্বর ২০২০ | আপডেট: দুপুর ১২:০৭:৪৭ রবিবার ২৫শে জানুয়ারী ২০২৬

চট্টগ্রামে তারেক রহমানের সমাবেশে জনস্রোত

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডের সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশকে কেন্দ্র করে আজ রোববার সকাল থেকে হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় মাঠ ও এর আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে পা রাখায় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে বিপুল উৎসাহ-উদ্দীপনা। বেলা সাড়ে ১১টায় এই মাঠে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। তবে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই মিছিল নিয়ে সমাবেশস্থলে অবস্থান নেন নেতাকর্মীরা।

ব্রেকিং নিউজ

© 2023 সর্বস্বত্ব ® সংরক্ষিত। Bangla TV Europe

Developed by Liyabyte | liyabyte@gmail.com | +8801855683819