মঙ্গলবার ১০ই মার্চ ২০২৬

ন্যাশনাল ডিফেন্স কলেজের নবনিযুক্ত কমান্ড্যান্টের দায়িত্ব গ্রহণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : সকাল ১১:৩৬:১৭ শুক্রবার ৪ঠা ডিসেম্বর ২০২০

ন্যাশনাল ডিফেন্স কলেজের নবনিযুক্ত কমান্ড্যান্টের দায়িত্ব গ্রহণ

লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান ন্যাশনাল ডিফেন্স কলেজের নবনিযুক্ত কমান্ড্যান্ট হিসেবে গতকাল সোমবার দায়িত্বভার গ্রহণ করেছেন। তাঁর পূর্বসূরি লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ এদিন অবসর গ্রহন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক বিজ্ঞপ্তিতে আজ একথা জানিয়ে বলা হয়, দায়িত্ব গ্রহণের পূর্বে সেনাসদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মোঃ শামসুল হক নবনিযুক্ত এনডিসি কমান্ড্যান্ট আতাউল হাকিম সারওয়ার হাসানকে লেফটেন্যান্ট জেনারেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় সেনাসদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২১ ডিসেম্বর ১৯৮৪ সালে পদাতিক কোরে কমিশন লাভ করেন। চাকুরী জীবনে তিনি পদাতিক ব্যাটালিয়ন, ব্রিগেড সদর দপ্তর, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। 

এছাড়াও, তিনি সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশনের জিওসি, সদর দপ্তর লজিস্টিকস্ এরিয়া কমান্ডার ও সদর দপ্তর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। এনডিসিতে যোগ দেয়ার আগে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ভাইস চ্যান্সেলর হিসেবে কর্মরত ছিলেন।- বাসস

এসি

ব্রেকিং নিউজ

© 2023 সর্বস্বত্ব ® সংরক্ষিত। Bangla TV Europe

Developed by Liyabyte | liyabyte@gmail.com | +8801855683819