মঙ্গলবার ১০ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর ভাস্কর্য শুধু প্রতিকৃতি নয় বাংলাদেশের প্রতিচ্ছবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : সকাল ১০:৪৯:০২ শুক্রবার ৪ঠা ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধুর ভাস্কর্য শুধু প্রতিকৃতি নয় বাংলাদেশের প্রতিচ্ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য শুধু একটি প্রতিকৃতি নয় বরং এই ভাস্কর্য বাংলাদেশের প্রতিচ্ছবি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য শুধু একটি প্রতিকৃতি নয় বরং এই ভাস্কর্য বাংলাদেশের প্রতিচ্ছবি। জাতির পিতার নেতৃত্বে পাকিস্তানের হায়েনাদের কাছ থেকে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। জাতির পিতার প্রতি অবমাননা করা মানে বাংলাদেশকে অবমাননা করা। বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুতায় গাথা।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) রাজধানী রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দফতরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কূটক্তির প্রতিবাদে আইইবি, আইইবি ঢাকা কেন্দ্র এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ (বিপিপি) আয়োজিত এক মানববন্ধনে বক্তরা এ কথা বলেন।

মানববন্ধনে আইইবির সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবুল কালাম হাজারীর সঞ্চালনা বক্তব্য রাখেন, আইইবি’র ভাইস প্রেসিডেন্ট ও বিপিপির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নুরুজ্জামান, প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, প্রকৌশলী এসএম মনজুরুল হক মঞ্জু, সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু) পিইঞ্জি., সম্মানী সহকারী সাধারণ সম্পাদক ও বিপিপি টেলিটক শাখার সভাপতি প্রকৌশলী মো. রনক আহসান, আইইবি ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার  প্রমুখ।  

মানববন্ধনে বক্তরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন পাকিস্তানের চেয়ে সব সূচকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই ভাস্কর্য নিয়ে একটি ইস্যু তৈরী করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে কিছু মৌলবাদী গুষ্টি। যারা ১৯৭১ সালে ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল আজ তারাই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরোধিতা করছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মানে বিরোধিতা করার মাধ্যমে আবারো মৌলবাদী গুষ্টি দেশের স্বাধীনতার বিরোধিতা করছে। স্বাধীনতার ইতিহাসের স্বাক্ষী আইইবি। তাই আইইবির সামনে আমার বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য তৈরী করবো। 

বক্তরা আরো বলেন, পৃথিবীর বিভিন্ন ইসলামীক দেশ গুলোতে সে সব দেশের জাতির জনকের ভাস্কর্য রয়েছে। কিন্তু আমাদের দেশের কিছু মৌলবদী গুষ্টি ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশের শান্তি নষ্ট করতে চাইছে। কিন্তু তা হতে দেবো না আমরা প্রকৌশলীরা। দেশের শান্তি বজায় রেখে দেশকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিতে হবে। মৌলবাদীরা যেন মাথাচারা দিয়ে না উঠতে পারে সেই দিকে দেশের মানুষকে সজাগ থাকতে হবে।  

আরকে//

ব্রেকিং নিউজ

© 2023 সর্বস্বত্ব ® সংরক্ষিত। Bangla TV Europe

Developed by Liyabyte | liyabyte@gmail.com | +8801855683819