মঙ্গলবার ১০ই মার্চ ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে দুই দেশে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশিত : সকাল ১১:০৮:৪৩ শুক্রবার ৪ঠা ডিসেম্বর ২০২০

রাষ্ট্রপতির সঙ্গে দুই দেশে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোঃ সহিদুল ইসলাম ও ইথিওপিয়ায় নবনিযুক্ত রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে আজ বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

রাষ্ট্রপতি বলেন, যুক্তরাষ্ট্র ও ইথিওপিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। দুদেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। একক দেশ হিসাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি পণ্যের সবর্বৃহৎ গন্তব্যস্থল। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন একথা জানান।

আবদুল হামিদ বলেন, আগামী বছর যুক্তরাষ্ট্রে নতুন সরকার দায়িত্ব নেবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকারের সময়ে দুদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। তিনি বলেন, ইথিওপিয়ার ইতিহাস ও ঐতিহ্য বহু পুরানো ও সমৃদ্ধ। ইথিওপিয়ার সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির সুযোগ রয়েছে।

রাষ্ট্রপতি দুদেশের সাথে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে নবনিযুক্ত রাষ্ট্রদূতদের পরামর্শ দেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইথিওপিয়ায় নবনিযুক্ত রাষ্ট্রদূতদের দায়িত্ব পালনে সার্বিক সফলতা কামনা করেন।

নবনিযুক্ত রাষ্ট্রদূতগণ দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।- বাসস

এসি

ব্রেকিং নিউজ

© 2023 সর্বস্বত্ব ® সংরক্ষিত। Bangla TV Europe

Developed by Liyabyte | liyabyte@gmail.com | +8801855683819